নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- শুক্রবার বুদ্ধপূর্ণিমা তিথিতে বির নগরে পালিত হল ঐতিহ্য প্রাচীন ওলাই চন্ডির পুজো। আর এই পুজো উপলক্ষে শুক্রবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক শ্রদ্ধালু ভিড় জমালেন বীরণগর ওলাই চন্ডী তলায়। কথিত আছে প্রায় 500 বছর আগে চাঁদ সাওদাগর বাণিজ্য করতে যাওয়ার সময় তার নৌকা নিখোঁজ হয়ে যায় বীরনগরে চূর্ণী নদীতে। তিনি ভেঙে পড়েন জঙ্গলে রাত্রি যাপন করেন সেই রাতে তিনি স্বপ্নাদেশ পান মা চণ্ডীর এই খানে পূজিত করতে সেই থেকে পুজো হয়ে আসছে। আবার শোনা যায় বীরনগরে ওলা যা কলেরা রোগে আক্রান্ত হন সবাই সেই সময় মা চণ্ডীর কৃপায় সব ভালো হয়ে যায় সেই থেকে মা চন্ডির পুজো শুরু। পরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র এর উদ্যোগে বির নগরে শুরু হয় ওলাই চন্ডী পুজো। প্রত্যেক বছর বুদ্ধপূর্নিমা তিথিতে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসে। যা চলবে আগামী এক সপ্তাহ। কথিত আছে ওলাই চন্ডী মায়ের পুজো দিলে ভক্তের মনস্কামনা পূরণ হয়। আর সেই বিশ্বাস থেকেই প্রত্যেক বছর লক্ষাধিক মানুষ ভিড় জমান এই মেলায়।
শুক্রবার বুদ্ধপূর্ণিমা তিথিতে বির নগরে পালিত হল ঐতিহ্য প্রাচীন ওলাই চন্ডির পুজো।












Leave a Reply