জয়প্রকাশ জনতা দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাংবাদিক সম্মেলন কোচবিহার জেলা প্রেস ক্লাবে।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- জয়প্রকাশ জনতা দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি,
কোচবিহার জেলার, প্রেস ক্লাবে, এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করে। এই সাংবাদিক সম্মেলন জয়প্রকাশ জনতা দল এর রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস,উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন রাজ্য কমিটি র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কোচবিহার জেলার সভাপতি রণজিৎ কুমার রায়,রাজ্য সম্পাদক মন্ডলীর,মানিক দাস, পার্থ লাহিড়ী, সহ বিভিন্ন জেলা নেতৃবৃন্দ,
রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক অশোক দাস বলেন, উত্তর বাংলার ,মানুষদের জনসংখ্যা,ও ভৌগলিক অবস্থান নিরিখে,কেন্দ্র, রাজ্য বাজেট এর অংশ দিতে হবে, M,L,A, সংখ্যা র নিরিখে মন্ত্রিসভায় আনুপাতিক প্রতিনিধিত্ব দিতেহবে।
ভূমিপুত্র দের ,ভাষা, সাংস্কৃতিক, শিক্ষার, কর্মসংস্থান এর অধিকার সুনিশ্চিত করতে হবে। উত্তর এবং দক্ষিণ বঙ্গের সকল মহাপুরুষ ,স্বাধীনতা সংগ্রামী দের কলকাতার প্রাণকেন্দ্র রেড রোড এ পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করতে হবে, যেমন মহান সমাজ সংস্কারক ,পণ্ডিত,পঞ্চানন বর্মা মহাশয়,প্রফুল্ল চন্দ্র সেন মহাশয়,অজয় মুখোপাধ্যায়, মহাশয়,সুশীল ধরা মহাশয়,মাস্টারদা সূর্যসেন মহাশয়,এর মূর্তি স্থাপন করতে হবে।
চা বাগান এর আধুনিকি করণ এর মাধ্যমে ,চা শিল্পের সঙ্গে যুক্ত সকলের আর্থ সামাজিক উন্নয়ন করার দাবি সহ এক গুচ্ছ দাবী নিয়ে সকল জেলায় গণতান্ত্রিক ভাবে আন্দোলন সংঘটিত করার দাবি গুলি সংবাদ মাধ্যম এর বন্ধু দের সামনে প্রচার জন্য রাখেন অশোক বাবু। এছারা ,অন্য সকল নেত্রী বৃন্দ বক্তব্য রাখেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *