চাকরি হারাদের পাশে মুখ্যমন্ত্রী, শিক্ষা পর্ষদ ও আমাদের সংগঠন সব সময় পাশে থাকবে: বিধায়ক সৌমেন রায়।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: প্রাথমিকের সেই সব চাকরি হারা শিক্ষকদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রয়েছে। পর্ষদ রয়েছে, আমাদের শিক্ষক সংগঠন রয়েছে। আমরা সব সময় তাদের পাশে আছি থাকবো। কোচবিহারে এসে একথা জানান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি সৌমেন রায়।

জানা গেছে,আদালতে নির্দেশে এক ধাক্কায় চাকরি গিয়েছে ৩২ হাজার শিক্ষকের। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদ রায় না মেনে ডিভিশন বেঞ্চে যায়। তারপর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলে স্থগিতাদেশ দেয়। কোচবিহারে এসে চাকরি হারাদের পাশে থাকার আশ্বাসও দেন এবং সেই সঙ্গে কোনভাবেই বিভ্রান্ত না হওয়ারও আবেদন জানানো হয়েছে। কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের পর্যদ এগিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। চাকরি হারা দের পাশে সরকার, পর্ষদ এবং আমাদের সংগঠন সব সময় থাকবে বলে জানান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি সৌমেন রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *