রানাঘাট স্বামী বিবেকানন্দ সারণী কামারপাড়ায় স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রানাঘাট স্বামী বিবেকানন্দ সারণী কামারপাড়ায় স্বামী বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠার ১ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সোমবার সকাল থেকে রাত অবধি সমাজিক, আধ্যাত্নিক এবং সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন স্বামী বিবেকানন্দ জন্মোৎসব কমিটি। সকালে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করা হয় এরপর স্বাস্থ্য শিবির সঙ্গে মরণোত্তর চক্ষু দান দেহদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এইদিন রানাঘাট মহকুমা হাসপাতালে রুগীদের মধ্যে ফল প্রদান করা হয়। সন্ধ্যায় অতিথি বৃন্দের সম্বর্ধনা ও স্বাগত বক্তব্য। এইদিন বিভিন্ন মঠের মহারাজ স্বামীজির জীবনদর্শন আলোকপাত করেন। সবশেষে সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রানাঘাট ও তার পার্শবর্তী অঞ্চল থেকে শিল্পী, গায়ক, নৃত্যশিল্পী ও বাচিক শিল্পীরা নানা অনুষ্ঠান পরিবেশন করেন এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ জন্মউৎসব কমিটির সম্পাদক রাকেশ আলী আমাদের কি জানালেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *