দিদি আর মোদির মধ্যে সমঝোতা রয়েছে বলেই বড় চোর জেলে ঢুকছে না : অধীর রঞ্জন চৌধুরী।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  দিদি আর মোদির মধ্যে সমঝোতা রয়েছে বলেই বড় চোর জেলে ঢুকছে না। সোমবার বিকেলে কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের নদিয়ার ধুবুলিয়ার সোনাতলা ময়দানে কংগ্রেসের এক জনসভায় যোগদান করতে এসে কার্যত এ ভাষাতেই দিল্লিতে ক্ষমতাসীন মোদি সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এই দিন কংগ্রেসের ডাকে ধুবুলিয়ার সোনাতলা ময়দানে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সন্ত্রাস মুক্ত রাজ্যের দাবিতে এক প্রকাশ্য জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয় কেন্দ্র রাজ্য কে একহাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আকাশচুম্বি দুর্নীতির প্রসঙ্গে এই দিন সরব হতে দেখা যায় প্রদেশ কংগ্রেস সভাপতি কে। এছাড়াও এই দিন কৃষ্ণনগর দু’নম্বর ব্লকের “ন” পাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ অগণিত তৃণমূল কর্মী কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *