কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – সব বেকারের হাতে কাজ চাই,স্বচ্ছতার সাথে নিয়োগ চাই ও দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই সহ ৯ দফা দাবিতে ডিএম অফিস ঘেরাও অভিযান করলো এস এফ আই ও ডিওয়াইএফআই। এদিন তারা কোচবিহার রাসমেলার মাঠে জয়ামেত করেন। সেখান থেকে মিছিল করে তারা কোচবিহার ডিএম অফিস চত্বরে এসে পৌঁছালে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করলেও মিছিলের উপস্থিত ছাত্র যুবরা পরপর দুটি ব্যারিকেড ভেঙে ডিএম অফিসের মূল ফটকের সামনে পৌঁছে যায় ও বিক্ষোভ দেখাতে শুরু করে। পরে সেখান থেকে বেরিয়ে আমতলা এলাকায় বক্তব্য রাখেন সংগঠনের নেতৃত্বরা।পরবর্তীতে ছাত্র-যুব-মহিলা সংগঠনের এক প্রতিনিধি দল গিয়ে জেলা শাসকের সাথে দেখা করে তাদের দাবীপত্র তুলে দেয়। ডিএম অফিস চত্বরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য পুলিশের ব্যাপক নিরাপত্তা ছিল। এদিন ওই ডিএম অফিস অভিযানে আন্দোলনকারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিন সেখানে উপস্থিত ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন কোচবিহার জেলা সম্পাদক প্রনয় কার্য্যী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রাঞ্জল মিত্র, টুটুল সরকার, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের জেলা সম্পাদক সুধাংশু প্রামানিক,সভাপতি শম্ভু চৌধুরী, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, সুশান্ত রায়, সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সম্পাদীকা শিবানী পাল, জেলা সভাপতি শিখা আদিত্য,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মধুছন্দা সেনগুপ্ত সহ আরও অনেকে।
তাদের দাবি গুলো হলো,সব বেকারের হাতে কাজ চাই,
স্বচ্ছতার সাথে নিয়োগ চাই ও দুর্নীতিগ্রস্তদের শাস্তি চাই, নতুন জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করো, কোন স্কুল বন্ধ করা যাবে না, ক্যাম্পাসে গণতন্ত্র ফেরাও, নারীদের নিরাপত্তা ও সমানাধিকার চাই, চকচকায় জুট পার্ক সহ শিল্প তালুকে পুনঃ জীবিন ঘটিয়ে কর্মসংস্থানমুখী করতে হবে, দিনহাটা ২নং ব্লক ও সিতাই তে ঘোষিত কলেজে অবিলম্বে পঠনপাঠন চালু করতে হবে, ছাত্র ছাত্রীদের জন্য সমস্ত পরিবহনে হাফ ভাড়া চাই, জেলার বেহাল স্বাস্থ্য পরিকাঠামোর আমূল-পরিবর্তন চাই, সুষ্ঠ ও অবাধ পঞ্চায়েত নির্বাচন করতে হবে এবং পুলিশ ও প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। গণআন্দোলন উপর পুলিশি আক্রমণ বন্ধ করতে হবে। থানা সহ সরকারি দফতরে দালাল চক্র বন্ধ করতে হবে।












Leave a Reply