উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলার মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করল নদীয়ার চাকদহের সৌমিলি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ সারা রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। নদীয়া জেলার মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করল নদীয়ার চাকদহের বসন্তকুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৌমিলি মন্ডল। তার প্রাপ্ত নম্বর( ৪৯১) সৌমিলির এই সাফল্যে খুশির জোয়ারে মেতে ওঠে তার পরিবার। এলাকায় খবর ছড়াতেই সৌমিলির সাথে দেখা করতে আসে প্রতিবেশীরা, এছাড়াও আগামী দিনের চলার পথে তাকে উৎসাহ দেয়। ছাত্রী সৌমিলি জানিয়েছেন, বরাবরই নাচ গান খেলা খুবই পছন্দ করে, নিজেও সংগীত জগতের সাথে জুক্ত। পড়াশুনোর পাশাপাশি গানের চর্চা করে থাকে সে। তবে প্রত্যেকটি সাবজেক্টএই ভালো ফলের আশা করেছিল সৌমিলি, আজ তা বাস্তবায়িত হয়েছে, তাই নিজের গালে চওড়া হাসি আর ধরে রাখতে পারছেন না সৌমিলি। তবে আগামী দিনে অধ্যাপিকা কিংবা শিক্ষিকা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে সৌমিলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *