কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন উচ্চমাধ্যমিক রাজ্যের ষষ্ঠ স্থান অর্জনকারী কোচবিহারের চয়ন বর্মন। সে কোচবিহার জেনকিনস হাই স্কুলে ছাত্র। তার প্রাপ্ত নম্বর ৪৯১। উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতেই চয়ন বর্মন কে স্বাগত জানাতে যায় প্রাক্তন সাংসদ পার্থ প্রতীম রায়, তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
জানা গেছে,পরীক্ষার ৫৭ দিন পর উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হলো আজ। সেই ফলাফল অনুযায়ী দেখা যায় রাজ্যের প্রথম দশের মধ্যে ষষ্ঠ স্থান দখল করেছে কোচবিহার জেনকিনস হাই স্কুলে ছাত্র চয়ন বর্মন। তার প্রাপ্ত নম্বর ৪৯১। সে বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৮, অংকে ৯৯, কেমিস্ট্রিতে ৯৯, ফিজিক্সে ৯৭। সে বড় হয়ে চিকিৎসক হতে চায়।
পরীক্ষার ফলাফল বের হওয়ার পর চয়ন জানান, উচচমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আমি নিট পরীক্ষায় বসেছিলাম। আশা করি আমি ভালো রেজাল্ট করবো। এবং আগামী দিনে বড় হয়ে একজন চিকিৎসক হবো। এটা আমার স্বপ্ন রয়েছে।
চয়ন আরও বলেন, সারা দিনে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়াশুনা করেছি। গৃহ শিক্ষক ছিল ৭ জন। স্কুলে শিক্ষক ও গৃহশিক্ষকরা যা দিতেন যতক্ষণ পড়া কমপ্লিট না হলে বই ছেড়ে বা পড়া ছেড়ে উঠতাম না। তবে বাড়িতে বলেছিলাম ভালো রেজাল্ট হবে, কিন্তু রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান পাবো সেটা আশা করিনি।












Leave a Reply