লনদীয়া-হাঁসখালি, নিজস্ব সংবাদদাতা :- গতকাল সন্ধ্যায় ঝড় বৃষ্টির পর আম বাগানে আম কুড়ানোর জন্য যায় বিজেপির বুথ সহ-সভাপতি নকুল হালদার। নকুল হালদার পেশায় একজন কৃষক বয়স ৬০ উর্ধ্ব। আম কুড়ানোর উদ্দেশ্যে গিয়ে আর বাড়ি ফেরেনা। বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর বাড়িতে খবর আসে আত্মহত্যা করেছেন নকুল হালদার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পরিবার পরিজনেরা। এরপর দেহ উদ্ধার করে নিয়ে আসে বাড়িতে। ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ থানা এলাকায়। মৃত নকুল হালদার হাঁসখালি থানার অন্তর্গত পিপুল বেরিয়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরিবারের দাবি রাজনৈতিক প্রণোদিত ভাবে খুন করা হয়েছে নকুল হালদারকে। মৃত নকুল হালদারের ছেলে অভিযোগ করে বাবাকে বিজেপি করার জন্য পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। তবে এ বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ বিধানসভার বিধায়ক মুকুটমণি অধিকারি। এরপর লিখিত অভিযোগ দায়ের করা হয় কৃষ্ণগঞ্জ থানায়। বিজেপি বুথ সহ-সভাপতির মৃত্যু ঘিরে রাজনৈতিক চাপানোত্তর চরমে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।
বিজেপির বুথ সহ-সভাপতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়।












Leave a Reply