নদীয়া, নিজস্ব সংবাদদাতা: – কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিলো রানাঘাট পুলিশ জেলা। এদিন রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুর থানায় আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন পুলিশ সুপার কে কান্নান, অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত, শান্তিপুর থানার সার্কেল ইন্সপেক্টর গৌরী প্রসন্ন বন্ধু, থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে শান্তিপুরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রথম ১০ জনকে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করে পুলিশ সুপার কে কান্নান। পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইলগুলি তুলে দেন মালিকদের হাতে। জানা যায় গত এক বছরের মধ্যে শান্তিপুর থানায় এলাকা তাহেরপুর থানা এলাকা, ও রানাঘাট থানা এলাকা থেকে উদ্ধার হয় ৭৭ টি মোবাইল ফোন। এরপরে তিন থানা এলাকার মোবাইল ফোন হারিয়ে যাওয়া মালিকদের কে খবর দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। আজ জেলা পুলিশ সুপারের হাত থেকে মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি প্রত্যেকেই। অন্যদিকে খুশি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরাও যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ সুপার কে কান্নান বলেন, তিনটি থানার পুলিশ আধিকারিকরা তারা অক্লান্ত পরিশ্রম করে মোবাইল ফোনগুলি উদ্ধার করে। এই কর্মযজ্ঞ পুলিশের পক্ষ থেকে সারা বছরই চলবে, কারণ মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আমরা সবসময় পাশে আছি। এছাড়াও তিনি বলেন, কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিতে পেরে আমরা খুব খুশি, আগামী দিনে আরও বেশ কয়েকটি থানা এলাকায় ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হবে।
কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে মালিকদের হাতে ফিরিয়ে দিলো রানাঘাট পুলিশ জেলা।












Leave a Reply