জনসাধারণের সেবা সংস্থার উদ্বোধন দুবরাজপুরে।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- মানব সেবায় ব্রত হয়ে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা নিয়ে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিনাপানির সন্নিকটে জনসাধারণের সেবা সংস্থা নামে একটি কার্যালয়ের উদ্বোধন করা হয়। যাঁরা সমাজে নিপীড়িত, অবহেলিত তাঁদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন এই সংস্থার সদস্যরা। পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, খেলাধূলা সহ সমাজ কল্যাণে এগিয়ে যেতেই জনসাধারণের সেবা নামে এই সংস্থার কার্যালয় উদ্বোধন করা হয়। এদিন রফিকুল ইসলাম নামে এক পথচারীর হাত দিয়ে ফিতে কেটে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়। এদিন উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সুভাষ চক্রবর্তী, সম্পাদক বৈদ্যনাথ ঘোষ, দুবরাজপুর শাখার সভাপতি চিন্ময় রুজ, খয়রাশোল শাখার সভাপতি বাবলু বাদ্যকর সহ দুবরাজপুর শাখার ১৫ জন সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *