প্রান্তিক বাজারে উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার।

মনিরুল হক, কোচবিহার: উত্তরবঙ্গ এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। ঘটনাটি ঘটেছে দিনহাটা পুঁটিমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রান্তিক বাজার সংলগ্ন এলাকায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পরে দিনহাটা থানার পুলিশ ও রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই মহিলা বিড়ি বাঁধাইয়ের কাজ করে। প্রতিদিনের মতো আজও ওই মহিলা প্রান্তিক বাজার এলাকায় এক ব্যক্তির বাড়িতে বিড়ি বেধে জমা দিতে আসেন। পরে বিড়ি জমা দিয়ে বাড়ি ফেরার পথে রেল লাইন পার হয়ে যাচ্ছিলেন। সেই সময় দিনহাটাগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা মারে। পরে ওই মহিলা ছিটকে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয়দের অনুমান,ওই মহিলা ট্রেনের আওয়াজ শুনতে পায় নি।

পুলিশ সূত্রে জানা যায়,ওই মহিলার নাম লক্ষ্মী দেবনাথ। তার বাড়ি ৩নং গেট এলাকায়। তিনি আজ সকালে বিড়ি জমা দেওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়েছেন। তারপর দুপুরে বিড়ি জমা দিয়ে বাড়ি ফেরার সময় তিনি রেল লাইন ক্রস করতে যাচ্ছিলেন। সেই সময় ট্রেনের হর্ন তিনি শুনতে পাননি। ফলে দূর্ঘনায় ঘটে যায়। সেখানে তার মৃত্যু হয়। পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *