নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- অবশেষে উদ্ধার হল নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ। জানা যায় শুক্রবার বিকেলে শান্তিপুর ফুলিয়ার বিহাড়িয়া মঠ পাড়ার সাধুর ঘাটে স্নান করতে নেমেছিল ফুলিয়ার মাঠপাড়ার যুবক তন্ময় বসাক, স্নান করতে করতে হঠাৎই নদীর জলে তলিয়ে যায় সে। যদিও আরও তিন বন্ধু একই সাথে স্নান করছিল, হঠাৎই ঝড় উঠে যাওয়ায় প্রত্যেকেই ডাঙ্গায় চলে আসে, কিন্তু তন্ময় উঠে আসেনি। তারপর থেকে শুরু হয় প্রাথমিক তল্লাশি, পরবর্তীতে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম এসে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে। এদিন হঠাৎই নদীর জলে একটি দেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা, এরপরে সনাক্তকরণ হয় তন্ময় নামে ওই যুবকের দেহ ভাসছে। মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ আজ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পরিবারের দাবি, তন্ময় সাঁতার জানতো না, কিন্তু পিকনিক করবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর যে এই ধরনের মর্মান্তিক ঘটনা ঘটবে তা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি পরিবার। যদিও এই ঘটনায় পরিবারসহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
অবশেষে উদ্ধার হল নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ।












Leave a Reply