শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে সাতদিন ব্যাপী ভাগবত পাঠ।

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- প্রতি বছরের মতো এ বছরও সকলের মঙ্গল কামনার জন্য বীরভূম জেলার দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে রবিবার ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত অর্থাৎ ৭ দিন ব্যাপী ভাগবত পাঠের আয়োজন করা হয়। সেই মতো রবিবার বৈকাল ৫ টা থেকে শুরু হয় ভাগবত পাঠ। চলে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। ভাগবত পাঠ করেন কোচবিহারের সিতাই রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। এদিন আশ্রমের মহারাজগণ সহ শতাধিক ভক্ত ভাগবতপাঠ শ্রবণ করেন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ বলেন, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের নাটমন্দিরে ২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত ভাগবত পাঠ চলবে বৈকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। ভগবান শ্রী কৃষ্ণের লীলাকথা সাতদিন ধরে পাঠ হবে। আগামী ৪ জুন মহামৃত্যুঞ্জয় যজ্ঞের মধ্যে এই ভাগবত পাঠের পরিসমাপ্তি ঘটবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *