ইমাম-মুয়াজ্জিনদের কমিটি গঠন সিউড়িতে।

সিউড়ি, সেখ ওলি মহম্মদঃ- অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন এসোসিয়েশন এণ্ড চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে আজ বীরভূম জেলার সদর শহর সিউড়ির মাদ্রাসা জিয়াউল ইসলামে কমিটি গঠন করা হল। রাজ্যের সমস্ত জেলায় একটি করে কমিটি গঠন করা হচ্ছে এবং সদস্য সংগ্রহের কাজ জোরকদমে চলছে। এদিন উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম-মুয়াজ্জিন এসোসিয়েশন এণ্ড চ্যারিটেবল ট্রাস্টের রাজ্য সেক্রেটারি নিজামুদ্দিন বিশ্বাস, বীরভূম জেলার চেয়ারম্যান নজরুল আলম খান, প্রেসিডেণ্ট এম.এম. সিরাজুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সামিম আক্তার, সহ সেক্রেটারি মাওলানা ইজাজুল হক সহ জেলার বিভিন্ন জায়গায় ইমাম ও মুয়াজ্জিনগণ। রাজ্য সেক্রেটারি নিজামুদ্দিন বিশ্বাস জানান, এটা রাজ্যের সবথেকে বড় ইমাম সংগঠন। আজ আমরা এখানে ইমাম ও মুয়াজ্জিন দের নিয়ে একটি কমিটি গঠন করলাম। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে একটি বিশাল সমাবেশ হবে তাই প্রস্তুতি মিটিংও করা হয়। ইমামদের ভাতা বাড়ানো হইনি। এমনকী ইমাম মুয়াজ্জিনদের মুখ্যমন্ত্রী যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো এখনও পূর্ণ হইনি। ইমামরা সরকারের বিভিন্ন কাজে সহায়তা করেন কিন্তু তাঁদের সমস্যার সমাধান করা হচ্ছে না। তাছাড়াও ইমাম-মুয়াজ্জিনদের বেশ কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *