নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শান্তিপুর পৌরসভা এদিন বৃক্ষরোপনের মাধ্যমে শুরু করেন তাদের পরিবেশ দিবস পালন। এরপর শান্তিপুর শহরে পরিবেশ সম্পর্কে সচেতনতা আনতে একটি সচেতনতামূলক পদ যাত্রার আয়োজন করা হয়। সন্ধ্যায় ভাগীরথী তীরে গঙ্গা দূষণ রুখতে নমমী গঙ্গে প্রকল্পের প্রচার এবং প্রসার ঘটাতে গঙ্গা আরতির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, পৌরপতি সুব্রত ঘোষ, উপ-পৌরপতি কৌশিক প্রামানিক, পৌরসভার সিআইসি মেম্বার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ সহ এলাকার মানুষেরা। সুদৃশ্য গঙ্গা আরতী দেখতে শান্তিপুরবাসীর সমাগম হয় সেখানে। পৌরপতি সুব্রত ঘোষ তার বক্তব্যে জানান, প্লাস্টিক ব্যবহার বন্ধ করুন, পানীয় জল সংরক্ষণ করুন, গরমের হাত থেকে বাঁচতে গাছ লাগান।
শান্তিপুর পৌরসভার উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সচেতনতা মিছিল বৃক্ষরোপণ এবং প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতির মধ্যে দিয়ে নমমি গঙ্গে প্রকল্পের প্রচার।












Leave a Reply