হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- সাঁকরাইল থানা এবং মানিকপুর তদন্ত কেন্দ্রের উদ্যোগে বিশ্বনবী দিবস উপলক্ষে সমন্বয় কমিটি সভা হলো মানিকপুরে শান্তি সংঘ ক্লাবে। উপস্থিত ছিলেন সাঁকরাইল বিধানসভার বিধায়িকা প্রিয়া পাল, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি সোনালী দাস, জেলা পরিষদের সদস্য নাসিমা কাজী, সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মান্নান মোল্লা, সাঁকরাইল ব্লক আইএনটিটিইউসি সভাপতি শেখ আহমেদ এবং তিনটি পঞ্চায়েতের প্রধান সহ বিশ্বনবী দিবস পালন কমিটির কর্মকর্তাগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন মানিকপুর তদন্ত কেন্দ্রের ওসি মানস দাস এছাড়াও উপস্থিত ছিলেন মানিকপুর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত অফিসার ও বিশিষ্ট ব্যক্তিবর্গ
সাঁকরাইল থানা এবং মানিকপুর তদন্ত কেন্দ্রের উদ্যোগে বিশ্ব নবী দিবস উপলক্ষে সমন্বয় কমিটি সভা।












Leave a Reply