টোটো চালকের মানবিক মুখ, তার জন্যই ফিরে পেলো হারিয়ে যাওয়া মোবাইলের সঠিক মালিক।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ – হারিয়ে যাবা দামি মোবাইল ফোন মালিকের হাতে তুলে দেবার জন্য জলপাইগুড়ি সদর ট্রাফিকের দারস্থ হলেন জলপাইগুড়ির এক টোটো চালক চঞ্চল দে।জানা গেছে আজ সকালে পানডা পাড়া এলাকায় রাস্তায় পড়েছিল মোবাইল টি। এরপর কোন উপায় না দেখে তিনি জলপাইগুড়ি সদর ট্রাফিকের দারস্থ হন।যাতে সঠিক মোবাইলের মালিকের হাতে তুলে দিতে পারেন।এরপর এক সিভিকের হাতে চঞ্চল বাবু মোবাইল টি তুলে দেন। এরপর সদর টাফিক সঠিক মোবাইল মালিকের খোঁজখবর নেন।যদিও আজ ই জলপাইগুড়ি সদর ট্রাফিকের সেকেন্ড অফিসার এর হাত দিয়ে মোবাইলের সঠিক মালিক তার প্রমাণ পত্র নিয়ে আসলে মোবাইলটি তুলে দেওয়া হয়েছিল তার হাতে। এই ধরনের উদ্যোগে খুশি হয়েছেন সঠিক মোবাইলের মালিকও ।তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন টোটো চালক ও সদর ট্রাফিক কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *