
আবদুল হাই, বাঁকুড়াঃ- বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি হাই স্কুল ময়দানে অনুষ্ঠিত হলো বাঁকুড়া প্রকল্পনা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র আয়োজিত প্রথম বর্ষ পথ নাটক উৎসব “চতুর্দিশা” (চারদলীয় পথনাটকের মিলনমেলা…)।উদ্যোক্তাদের পক্ষ থেকে সংস্থার সম্পাদিকা ঝিনুক দুয়ারী জানান জেলায় তারাই প্রথমবার আয়োজন করল এইরকম এক অভিনব কর্মসূচি,,চার দলীয় পথনাটকের মিলন মেলায় নাটক ছাড়াও নাটকের গান নৃত্য আবৃত্তি পরিবেশিত হয়। এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন পথনাটক বিষয়ে গবেষক ডক্টর সেখ জাহির আব্বাস। উৎসবে সভাপতিত্ব করেন সুনেত্র চক্রবর্তী।পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সহসম্পাদক স্নেহাশিস্ রায়।আয়োজক সংস্থা ছাড়াও বাঁকড়ি,কলকাতা বিসর্গ ও বীরভূম একলব্য পথনাটক পরিবেশন করেন।এছাড়াও নাটকের গান পরিবেশন করেন বর্ধমান প্রয়াস নাট্যদলের কর্ণধার উদয়শংকর মুখোপাধ্যায়।এক ইতিহাসের সাক্ষী থাকল বাঁকুড়াবাসী এই প্রথম জেলায় সংগঠিত ভাবে পথনাটকের উৎসব আয়োজন করলাম আমরা,এ সত্যিই এক গর্বের ও আনন্দের অনুভূতি বলেই জানান সংস্থার অন্যতম সহ সম্পাদক নাট্যকর্মী স্নেহাশিস্ রায়।












Leave a Reply