বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় পথ অবরোধ।

নিজস্ব সংবাদদাতা, মালদা—বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে মালদার মানিকচকের বিভিন্ন এলাকায় পথ অবরোধ। বুধবার সকাল থেকে পথ অবরোধ চলছে মানিকচকের নুরপুর মন্ডলপাড়া, সবজিপাড়া ও হাসপাতাল মোড়ে। এছাড়াও ঘন ঘন বিদ্যুৎ লোড শেডিং, লো-ভোল্টেজ সমস্যার প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভের খবর মিলেছে মানিকচকের এনায়েতপুর ও মোহনা এলাকাতেও।