প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – গ্রুপ ডি কর্মীদের বিক্ষোভ ও অবস্থার ধরনা মঞ্চে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । বিধানসভা খুললে এবারের বিধানসভায় আলাদা করে রাজ্য গ্রুপ ডি’র জন্য মুলতবি প্রস্তাব জমা দেওয়ার কথা অবস্থান-বিক্ষোভ ধর্না মঞ্চে জানিয়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্য সচিব যদি ডেপুটেশন না নেন তাহলে এনাদের অনুরোধ করব অন্য কাউকে ডেপুটেশন না দেওয়ার জন্য পরামর্শ দেন শুভেন্দু। আজকে এদের মুখোমুখি হতে পারবে না বলে মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিঙে পালিয়ে গিয়েছেন সভা মঞ্চে এও বললেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি বিভিন্ন সংগঠন মিলে অরাজনৈতিক একটি পোর্টাল খোলা হবে। এর পাশাপাশি আমরা একটি লং মার্চের আয়োজন করছি যেখানে দাবি তোলা হবে চাকরি দিন, না হলে নবান্নের গদি ছাড়ুন। শুভেন্দু বলেন, আমি ধর্না মঞ্চে এসেছি আন্দোলনকারীদের লক্ষ্যকে সমর্থন জানাতে এবং তাঁদের পাশে দাঁড়াতে।
গ্রুপ ডি কর্মীদের বিক্ষোভ ও অবস্থার ধরনা মঞ্চে বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।











