নিজস্ব সংবাদদাতা, মালদা—মালদা ফারাক্কা জাতীয় সড়কে উপরে দাউ দাউ করে জ্বলে উঠল পিক্যাপ ভ্যান। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল গোটা গাড়ি। শুক্রবার রাতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়াল মালদার কালিয়াচক এলাকায় । জানা গেছে, এদিন একটি পিক্যাপ ভ্যান কালিয়াচকের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল। যাওয়ার সময় পিক্যাপ ভ্যানের চালক ও সহকারি চালক কালিয়াচকের চৌরঙ্গি মোড়ের কাছে জাতীয় সড়কের ধারে দাঁড় করিয়ে চা খেতে যান। এরমধ্যেই হঠাৎ করেই ‘দাউ দাউ করে জ্বলে ওঠে পিক্যাপ ভ্যান। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। যার জেরে জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। ঘটনার খবর পেয়ে কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন ছুটে যায়। এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসলেও,, ততক্ষণে পিক্যাপ ভ্যানটি সম্পূর্ণরূপে পুড়ে ছারখার হয়ে যায়।
মালদা ফারাক্কা জাতীয় সড়কে উপরে দাউ দাউ করে জ্বলে উঠল পিক্যাপ ভ্যান।











