
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- আজ শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ত্রিমোহিনী বাজারে সবজির পাইকারি দামে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কয়েকটি সবজির দাম কিছুটা বেড়েছে, আবার কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে। কিছু সবজির দাম আবার কমেছে।ভোক্তারা বলছেন, সরবরাহে অনিয়ম এবং পরিবহন খরচ বাড়ার ফলে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।
আজকের বাজার দর (প্রতি কেজি):
আদা ৮০-১০০
পেঁয়াজ ১৮-২২
আলু ১১–১৩
রসুন ৮০–৯০
বেগুন ৩০–৪০
টমেটো ৬০–৭০
শসা ৪০–৫০
করলা ৩০–৩৫
কাঁচা লঙ্কা ৫০–৭০
পটল ২০-২৩
কোয়াশ- ১৫-১৭
পেঁপে ২০
শশা ৩৫-৪০
বাঁধাকপি ২২-২৪
গাজর ৪০
ঢেঁড়স ৩০।
স্থানীয় এক বিক্রেতা বলেন, “বর্ষার কারণে অনেক জায়গায় সবজির উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে কিছু কিছু পণ্যের দাম একটু বেড়েছে।”
অন্যদিকে এক ক্রেতা জানান, “প্রতিদিনই বাজারে এসে দামের হেরফেরে হতাশ হই। বেশ কিছু সবজির দাম এখনো নাগালের বাইরে।”
বর্তমানে হিলির ত্রিমোহিনী বাজারে গাজর, বেগুন ও কাঁচা লঙ্কা দাম তুলনামূলকভাবে বেশি। অন্যদিকে আলু, পেঁয়াজ, পেঁপে, বাঁধাকপি ও কিছু মৌসুমি সবজির দাম কিছুটা স্বাভাবিক রয়েছে।












Leave a Reply