দক্ষিণ দিনাজপুরে শুরু মাধ্যমিক পরীক্ষা, ৫৩টি কেন্দ্রে বসছে ২২,৬৯৮ পরীক্ষার্থী।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হল মাধ্যমিক পরীক্ষা। জানা গেছে এবছর দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৫৩ টি পরীক্ষা কেন্দ্রে।জেলায় ৫৩ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে ১১ টি মূল পরীক্ষা কেন্দ্র ও ৪২ টি সাব ভেন্যু হিসেবে নির্ধারিত রয়েছে।এবছর জেলায় মাধ্যমিকে মোট ২২৬৯৮ জন পরীক্ষার্থী রয়েছে। যেখানে রেগুলার পুরুষ পরীক্ষার্থী ৮৭৭৩ জন, মহিলা পরীক্ষার্থী ৯৮৮৩ জন, সিসি পরীক্ষার্থী পুরুষ ১৪৯১ ও মহিলা ২৫৩২ জন। কম্পার্টমেন্টাল পুরুষ ১২ ও মহিলা ৭ জন।’ এই প্রসঙ্গে বালুরঘাট উচ্চ বিদ্যালয় এর পরীক্ষা দিতে আসা মাধ্যমিক পরীক্ষার্থী বলে আজ জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা এখানে দিতে এসেছি। প্রথমবারের মতো স্কুলের বাইরে অন্য স্কুলে পরীক্ষা দিতে এসেছি তাই একটু ভয় লাগছে আবার ভালোও লাগছে। পরীক্ষার প্রস্তুতি ভালো হয়েছে আশা করি পরীক্ষা ভালো হবে। আর এক পরীক্ষার্থী দেব পাল বলে আজ আমাদের মাধ্যমিক পরীক্ষা। আমরা বাংলা পরীক্ষা দিতে এসেছি। পরীক্ষার প্রস্তুতি ভালো রয়েছে। জীবনের প্রথম স্কুলের বাইরে অন্য স্কুলে পরীক্ষা দিতে এসেছি তাই একটু নার্ভাস ফিল হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *