
মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার হরিশ্চন্দ্রপুরে জোরদার প্রচারে নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সোমবার তিনি হুডখোলা গাড়িতে চেপে বিশাল র্যালি করেন, যা শুরু হয় তুলসীহাটা থেকে এবং হরিশ্চন্দ্রপুর ও চাঁচল বিধানসভা এলাকার বিভিন্ন পথ ঘুরে ভবানীপুর ব্রিজের কাছে গিয়ে শেষ হয়।
এই র্যালিতে তৃণমূলের দুই প্রার্থী মতিবুর রহমান এবং প্রসূন ব্যানার্জি-র সমর্থনে প্রচার চালান তিনি।
র্যালিকে ঘিরে বিপুল জনসমাগম লক্ষ্য করা যায়। তৃণমূল কর্মী-সমর্থক ছাড়াও সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে, যা একপ্রকার জনস্রোতের রূপ নেয়।
র্যালি শেষে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে ভোটাধিকারসহ একাধিক ইস্যুতে কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি মালদার ১২টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান।
উল্লেখ্য, আগামী ২৩শে এপ্রিল মালদা জেলার ১২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।












Leave a Reply