
মালদা, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদায় জোরদার হচ্ছে রাজনৈতিক প্রচার। মঙ্গলবার কালিয়াচকের কারবালা মাঠে জনসভা করলেন Asaduddin Owaisi।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী Mamata Banerjee-কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গে বিজেপিকে নিয়ে এসেছে তৃণমূলই। Narendra Modi ও Mamata Banerjee ভাই-বোনের মতো কাজ করছে।”
উন্নয়ন ইস্যুতে সরব
Asaduddin Owaisi সুজাপুর বিধানসভা এলাকার একাধিক উন্নয়নমূলক কাজ না হওয়ার অভিযোগ তোলেন। তাঁর দাবি—
কালিয়াচক পৌরসভা গঠন হয়নি
ল’ কলেজ স্থাপনের প্রতিশ্রুতি পূরণ হয়নি
কালিকাপুর রেলগেট নির্মাণ হয়নি
স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা
স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও সরব হন তিনি। সিলামপুর গ্রামীণ হাসপাতাল, নারায়নপুর, যদুপুর ও গোলাপগঞ্জের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির বেহাল অবস্থার কথা তুলে ধরে কটাক্ষ করেন—
“যদি উন্নয়ন হয়ে থাকে, তাহলে মুখ্যমন্ত্রী নিজেই এসে এই হাসপাতালগুলিতে চিকিৎসা করান।”
ভিড় ও রাজনৈতিক বার্তা
এদিনের সভায় সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই জনসভাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Leave a Reply