
মালদা, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদা বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী Lipika Barman Ghosh। সোমবার হবিবপুর ব্লকের আইহো ও শ্রীরামপুর অঞ্চলে দিনভর প্রচারে নেমে কার্যত ঝড় তোলেন তিনি।
এদিন কোথাও হুডখোলা গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটে জনসংযোগ করেন Lipika Barman Ghosh। প্রচার চলাকালীন এলাকায় মহিলা ভোটারদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো—অনেকে মালা পরিয়ে তাঁকে স্বাগত জানান এবং শুভেচ্ছা জানান।
প্রচারকালে স্থানীয় মন্দিরে গিয়ে প্রার্থনা করে আশীর্বাদ নেন তিনি। পাশাপাশি ভোটারদের কাছে মালদা বিধানসভায় ‘জোড়া ফুল’ ফোটানোর আবেদন জানান।
এই কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, শ্রীরামপুর অঞ্চল প্রধান পান্ডব সিংহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।












Leave a Reply