নিজের বুথে ভোট দিলেন গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়।।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার সকাল প্রায় নয়টা নাগাদ বংশীহারী ব্লকের পাতরাইল প্রাথমিক বিদ্যালয়ের ১৫৮ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন গঙ্গারামপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। নির্ধারিত সময়েই বুথে পৌঁছে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।
এদিন সকাল থেকেই বুথে ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়। নারী-পুরুষ নির্বিশেষে বহু মানুষ উৎসাহের সঙ্গে ভোট দিতে লাইনে দাঁড়ান সত্যেন বাবু।
এদিন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নজরদারিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা যায়। সব মিলিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের সক্রিয় অংশগ্রহণ লক্ষ করা গেছে এলাকায়।এবিষয়ে গঙ্গারামপুর বিধানসভা আসনের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় কি বললেন শুনে নেব তাঁর মুখ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *