
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও আইনজীবী বিদ্যুৎ কুমার রায় ভোটার ও দলীয় কর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানালেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “এই বিজয় কেবল আমাদের নয়—এটি জনতার বিজয়, বাংলার প্রতিটি মানুষের বিজয়। বালুরঘাট বিধানসভার সকল সচেতন ও দায়িত্বশীল ভোটারদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা, যারা তাঁদের মূল্যবান ভোট দিয়ে আমাদের প্রতি আস্থা প্রকাশ করেছেন।”
বিদ্যুৎ কুমার রায় বিশেষভাবে ধন্যবাদ জানান দলের নিবেদিতপ্রাণ কর্মীদের। তিনি বলেন, “ভারতীয় জনতা পার্টির কর্মীদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও একনিষ্ঠ প্রচেষ্টার ফলেই আজ পশ্চিমবঙ্গের এই ঐতিহাসিক সাফল্য সম্ভব হয়েছে। তাঁদের লড়াই ছাড়া এই জয় অসম্ভব ছিল।”
৪ঠা মে সোমবার ঘোষিত বিধানসভা নির্বাচনের ফলে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি। বালুরঘাট কেন্দ্রেও বড় ব্যবধানে জয় পেয়েছেন বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়। ফল ঘোষণার পর থেকেই বালুরঘাট-সহ জেলাজুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আবহ।
জয়ের পর দলীয় কার্যালয়ে কর্মীদের সঙ্গে দেখা করে সকলকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বানও জানিয়েছেন নবনির্বাচিত প্রার্থী।












Leave a Reply