
মালদা, নিজস্ব সংবাদদাতা :— ভোট পর্ব মিটে গেলেও জেলায় ১৫ তারিখ পর্যন্ত থাকছে কেন্দ্রীয় বাহিনী। চলবে পুলিশের টহলদারি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চও। মূলত ভোট পরবর্তী হিংসা রুখতে জেলা পুলিশ ও প্রশাসনের এই সিদ্ধান্ত। আজ এই মর্মে মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর এবং পুলিশ সুপার অনুপম সিং জানান, আমাদের জেলায় শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটেছে। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে অনুরোধ আপনারা কোন প্রতিহিংসার মধ্যে জড়াবেন না। প্রশাসন এই নিয়ে কড়া সতর্কতা রয়েছে। যেকোন হিংসার ঘটনা ঘটলে প্রশাসন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে। বিগত এই কয়দিনের মধ্যে বড় ঘটনা হয়নি, ছোটখাটো কয়েকটি ঘটনা ঘটেছে। প্রশাসন নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের গ্রেফতার করেছে। জেলার সুনাম বজায় রাখবেন কোনরকম হিংসায় জড়াবেন না।












Leave a Reply