
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে আলিপুরদুয়ার জেলার মুখ উজ্জ্বল করেছে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের স্বরূপ কণ্ঠ। কৃতি ছাত্রের এই অসামান্য সাফল্যে তাকে সংবর্ধনা জানাতে শুক্রবার বিকেলে তার বাড়িতে পৌঁছোয় এবিআরএসএম (ABRSM) আলিপুরদুয়ার জেলা কমিটির সদস্যরা। এদিন সংগঠনের পক্ষ থেকে স্বরূপকে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সদস্যরা। কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার ভবিষ্যৎ জীবনের সাফল্যও কামনা করেন তারা।এদিন সংগঠনের সদস্যরা স্বরূপের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। পাশাপাশি তার এই সাফল্য আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা জোগাবে বলেও আশাপ্রকাশ করেন তারা।












Leave a Reply