
বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- এবারের মাধ্যমিক পরীক্ষায় ৯৩ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন চিঙ্গিশপুর অঞ্চলের চকান্দারু গ্রামের দুঃস্থ কৃতী ছাত্র সুব্রত প্রামাণিক। শনিবার তাঁর বাড়িতে গিয়ে সংবর্ধনা জানালেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রঞ্জন কুমার মাহাতো-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। সুব্রতের সাফল্যে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তাঁরা।
এ প্রসঙ্গে জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, “সুব্রত আমাদের জেলার গর্ব। প্রত্যন্ত গ্রাম থেকে এত ভালো ফল করে সে প্রমাণ করেছে ইচ্ছা থাকলে সব সম্ভব। আমরা চাই ও আরও বড় হোক, দেশের সেবা করুক।”












Leave a Reply