
মালদা, নিজস্ব সংবাদদাতা:– সাত সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী রেল স্টেশন এলাকায়।স্থানীয়রা জানান প্রতিদিনের মতো এদিনও সকাল বেলা মর্নিং ওকে বেরিয়ে বুলবুল চান্ডি রেলস্টেশনের লাগুয়া পরিত্যক্ত এক ঝোপের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি সন্দেহ হয় স্থানীয় বাসিন্দারা এলাকার গ্রাম পঞ্চায়েতে সদস্যকে লতিকা সিংহ কে জানালে ছুটে আসেন তিনি সেই মৃতদেহ ব্যক্তি কে কেউ চিনতে না পারায়। স্থানীয় হবিবপুর থানা পুলিশকে খবর দিলে হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে ছুটে আসেন।ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তর জন্য হসপিটালে পাঠায়। প্রাথমিক তদন্ত শুরু করেছেন পুলিশ। স্থানীয় গ্রাম পঞ্চায়েতে মেম্বার লতিকা সিংহ জানান রেল স্টেশনে এলাকায় নির্জন জায়গা সেখানেই জঙ্গলে পরিনত হয়েছে।সেখানে কেউ বা কারা এই অজ্ঞাত পরিচয় ব্যক্তি কে মেরে ফেলেছে। তিনি আরো দাবি করেন রেল স্টেশন এলাকায় সিসিটিভি লাগানো হোক যাতে নজরদারি থাকবে।মৃত ব্যক্তির নাম ঠিকানায় এখনো জানা যায়নি, হবিবপুর থানা পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।












Leave a Reply