
মালদা, নিজস্বসংবাদদাতা:—-নতুন সরকার গঠন হতেই সরকারি বাসে ভাড়া ফ্রি হওয়ার ঘোষণার পরেই বাসের দাবি তুলেছেন মালদা বিধান সভা ও হবিবপুর বিধান সভার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে মালদা-নালাগোলা রাজ্য সড়কে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। প্রতিদিন এই রাস্তা দিয়ে মালদা বিধানসভা ও হবিবপুর বিধানসভার হাজার হাজার মানুষ যাতায়াত করলেও সরকারি বাস না থাকায় বাধ্য হয়ে বেসরকারি গাড়ির উপর নির্ভর করতে হচ্ছে যাত্রীদের। এর ফলে একদিকে যেমন অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে, অন্যদিকে নিত্যদিন দুর্ভোগও বাড়ছে সাধারণ মানুষের।
বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন মহিলা যাত্রীরা। সম্প্রতি নতুন সরকার মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের ঘোষণা করেছে। কিন্তু মালদা-নালাগোলা রাজ্য সড়কে দীর্ঘদিন ধরে সরকারি বাস পরিষেবা বন্ধ থাকায় সেই সুবিধা থেকে সম্পূর্ণ বঞ্চিত হচ্ছেন এই এলাকার মহিলারা। বহু মহিলা কর্মসূত্রে, চিকিৎসার জন্য, পড়াশোনার কারণে কিংবা দৈনন্দিন প্রয়োজনে প্রতিদিন যাতায়াত করেন। সরকারি বাস না থাকায় তাদের বাধ্য হয়ে বেশি টাকা খরচ করে বেসরকারি গাড়িতে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে দাবি জানানো হলেও এখনও পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রুটে সরকারি বাস পরিষেবা চালু করা হয়নি। ফলে দিন দিন ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এলাকাবাসীর দাবি, অবিলম্বে মালদা-নালাগোলা রাজ্য সড়কে পুনরায় সরকারি বাস চালু করা হোক, যাতে মহিলারা সরকারের ঘোষিত বিনামূল্যের যাতায়াতের সুবিধা পান এবং সাধারণ যাত্রীদেরও ভোগান্তি কমে।
এলাকার মানুষদের বক্তব্য, মালদা-নালাগোলা রাজ্য সড়ক মালদার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। এই রাস্তার উপর নির্ভর করে প্রতিদিন বহু মানুষ জেলা সদর ও বিভিন্ন ব্লকে যাতায়াত করেন। তাই দ্রুত সরকারি উদ্যোগে বাস পরিষেবা চালুর দাবি আরও জোরালো হচ্ছে।এ বিষয়ে হবিবপুর বিধানসভা বিধায়ক জুয়েল মর্ম বলেন তৃণমূল সরকারের আমলে এই রাজ্য সড়কের সরকারি বাস তুলে নেওয়া হয়েছিল। নতুন সরকার আসার পরে মুখ্যমন্ত্রী কাছে আবেদন করবো এই মালদা নালাগোলা রাজ্য সরকারকে সরকারি বাস চালু করার।












Leave a Reply