
নিজস্ব প্রতিবেদন, কলকাতা। প্রতিবারের মতো এবারেও সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মানিত করে তাদেরকে কুর্নিশ জানালো রিপোটার্স এন্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশন। বুধবার কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত-হয়ে গেল নবম সমাজ কল্যান রত্ন সম্মান-২০২৬। রিপোর্টারস এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সমগ্র অনুষ্ঠান পরিচালিত হয়। এদিন মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মদন চন্দ্রকরণ বিদ্যালঙ্কার ও বিশেষ অতিথি নন্দিনী ভট্টাচার্য। এছাড়া সংস্থার সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহঃসম্পাদিকা শুভ্রা নায়েক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন ও অপরাজিতা বোস। এবারে মোট ১৩ জনকে সামাজ কল্যাণের কাজের ভিত্তিতে সমাজকল্যাণ রত্ন সম্মানে সম্মানিত করা হয়। সম্মান প্রাপকেরা হলেন যথাক্রমে দেবকুমার দে, শ্যামল তালুকদার (রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন), শুভ্রা নায়েক, অপরাজিতা বোস, শাগুপ্তা হানাফি, নন্দিনী ভট্টাচার্য্য, রঞ্জিতা সিনহা, তপন সর্দার, সুশান্ত কুমার মন্ডল, শ্রী আতঙ্ক, জয়দেব দাস, লক্ষ্মী নারায়ণ জানা। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগীতায় সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন, সহঃসম্পাদিকা শুভ্রা নায়েক।












Leave a Reply