বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, কলকাতা থেকে গ্রেপ্তার দমদমের যুবক।

বারুইপুর, নিজস্ব সংবাদদাতা :- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেপ্তার হলেন দমদম চিড়িয়া মোড় পাইকপাড়ার বাসিন্দা রজত সিং। অভিযুক্ত একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে খবর, ২০২২ সালে বান্ধবীর বয়ফ্রেন্ডের বন্ধু রজত সিং-এর সঙ্গে সম্পর্ক তৈরি হয় নির্যাতিতার। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন রজত। পরে বিয়ে করতে অস্বীকার করেন।

ঘটনায় দেড় মাস আগে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। অভিযোগ দায়েরের পর থেকেই অভিযুক্ত পলাতক ছিলেন।

বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন টিমের সদস্যরা গতকাল রাতে অভিযান চালিয়ে কলকাতা থেকে অভিযুক্ত রজত সিংকে গ্রেপ্তার করে।

ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *