একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে মেছেদায় রাজনৈতিক উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বিজেপি-তৃণমূলের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একুশে জুলাই উপলক্ষে কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহিদ সমাবেশে যাওয়ার পথে পূর্ব মেদিনীপুরের মেছেদায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, একটি গাড়ির সামনে কংগ্রেসের পতাকা লাগানো থাকলেও গাড়ির ভিতরে তৃণমূল কংগ্রেসের ব্যানার ও পতাকা নিয়ে কর্মী-সমর্থকরা সভার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
বিজেপির দাবি, বিষয়টি নজরে আসার পর ক্ষুব্ধ কয়েকজন কর্মী গাড়িটি থামিয়ে প্রতিবাদ জানান। এই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। বিজেপির আরও দাবি, ওই গাড়িতে থাকা তৃণমূল কর্মী-সমর্থকরাও বিষয়টি স্বীকার করেছেন।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে গাড়ি আটকে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। যদিও সেই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি। তাদের বক্তব্য, সভার উদ্দেশ্যে যাওয়া কোনও গাড়ি আটকানো হয়নি, শুধুমাত্র নির্দিষ্ট একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদ জানানো হয়েছিল।
ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে ভাইরাল ভিডিওর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *