পঞ্চায়েতের পুরনো বিবাদে উত্তপ্ত মালদার নলডুবি, বিজেপি কর্মীদের কোপানোর অভিযোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা :— পঞ্চায়েত নির্বাচনের পুরনো রাজনৈতিক বিবাদকে কেন্দ্র করে সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে পুরাতন মালদার মঙ্গলবাড়ী এলাকার নলডুবি। বিজেপির প্রাক্তন পঞ্চায়েত প্রার্থী মিলন ঘোষ-সহ কয়েকজন বিজেপি কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত সদস্য রিপন বর্মন ও তাঁর পরিবারের বিরুদ্ধে।ঘটনার পর অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ভাঙচুর করা হয় একটি দোকান, গাড়ি ও অটো। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। রিপন বর্মন-সহ তাঁর পরিবারের বেশ কয়েকজনকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।বিজেপির পঞ্চায়েত সদস্য শিবু ঘোষের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা চলছিল। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *