
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সারা দেশের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এই দিন শহরের বিভিন্ন মাদ্রাসা, সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের উদ্যোগে স্বাধীনতা দিবসকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাগুলি চন্দ্রকোনারোড শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। খুদে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক— সকলেই এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। স্বাধীনতা সংগ্রামীদের বেশে সজ্জিত পড়ুয়ারা বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে গোটা শহর পরিক্রমা করে দেশপ্রেমের বার্তা তুলে ধরেন। এই দিন জাতীয় পতাকার রঙে সেজে ওঠে শহরের জাতীয় সড়ক ও রাজ্য সড়ক সংলগ্ন এলাকা। পাশাপাশি যানজট এড়াতে ট্রাফিক পুলিশকেও যথেষ্ট তৎপরতার সঙ্গে দায়িত্ব পালন করতে দেখা যায়।












Leave a Reply