স্বাধীনতা দিবসে ধনিয়াখালিতে জেডিইউ-এর কর্মসূচি, পতাকা উত্তোলনের পর বৃক্ষরোপণ।

হুগলি, নিজস্ব সংবাদদাতা: ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে জনতা দল ইউনাইটেড (জেডিইউ)নীতীশ ব্রিগেড-এর পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশপ্রেম এবং পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় এই কর্মসূচিগুলির মাধ্যমে।

স্বাধীনতা দিবস উপলক্ষে হুগলি জেলার ধনিয়াখালিতেও জেডিইউ-এর পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেডিইউ-এর বর্ষীয়ান নেতা অশোক দাস। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবেও উপস্থিত ছিলেন তিনি।

পতাকা উত্তোলনের পর অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। স্বাধীনতার আনন্দের পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুগলি জেলা জেডিইউ-এর সাধারণ সম্পাদক শিব চন্দ্র পাঁজা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমীর রায়, ঋষি ঘোষাল, পার্থসারথি সাহা, ঋষি পুরকাইত-সহ হুগলি ও পূর্ব বর্ধমান জেলার জেডিইউ-এর বিভিন্ন নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয়। দেশের স্বাধীনতা রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সবুজ পরিবেশ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করেন জেডিইউ-এর জেলা সম্পাদক শিব চন্দ্র পাঁজা। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জেডিইউ নেতা অশোক দাস জানান, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে দেশ ও সমাজের কল্যাণে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই এই ধরনের কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *