স্বাধীনতা দিবসে সমাজসেবার বার্তা, বর্ধমানে ‘ইয়ং স্টার পুওর হেল্প লাইন গ্রুপ’-এর উদ্যোগ।

পূর্ব বর্ধমান, শুভ্র জ্যোতি ঘোষ: ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের বর্ধমানে সমাজসেবামূলক সংগঠন ‘YOUNG STAR POOR HELP LINE GROUP’-এর পক্ষ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনটি সারা বছর ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে।

রক্তদান শিবির আয়োজন থেকে শুরু করে পথচলতি মানুষের মধ্যে পানীয় জল বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবের সময় দরিদ্র মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া এবং অসহায় মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মতো একাধিক সমাজসেবামূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করে থাকে এই সংগঠন।

সংগঠনের সদস্যরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। তাঁদের লক্ষ্য, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষগুলির পাশে দাঁড়িয়ে মানবিকতার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।

সংগঠনের সদস্যদের কথায়, আগামী দিনে আরও বড় পরিসরে সমাজসেবামূলক কাজ করার পরিকল্পনা রয়েছে। তাঁদের বিশ্বাস, ছোট ছোট উদ্যোগই একদিন বড় সাফল্যের পথ তৈরি করতে পারে। মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।

স্বাধীনতা দিবসের মতো বিশেষ দিনে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে সংগঠনের সদস্যদের মধ্যে যেমন উৎসাহ দেখা যায়, তেমনই তাঁদের কর্মকাণ্ডকে ঘিরে স্থানীয়দের মধ্যেও প্রশংসা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *