
আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেলে কাজলী হল্ট অগ্রদূত সংঘের উদ্যোগে শুরু হলো আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এদিন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অঘোরনাথ রায়, জটেশ্বর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল কুমার রায়, বিশিষ্ট সমাজসেবী কমল কিশোর রায়, সমাজসেবী মোশারেফ হোসেন-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। অতিথিরা মাঠে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি তাঁদের উৎসাহিত করেন। আয়োজিত ওই নকআউট ফুটবল টুনামেন্ট কে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল যথেষ্ট উৎসাহ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল খেলা।












Leave a Reply