বিশ্ব গণ্ডার দিবসে সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী, চোরাশিকারিদের বিরুদ্ধে কড়া বার্তা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :- বিশ্ব গন্ডার দিবসে আলিপুরদুয়ারের সুভাষিনী চা বাগানে অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই চোরাশিকারিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা দেন তিনি। এছাড়াও চা শ্রমিকদের স্বার্থে একাধিক ঘোষণা করেন তিনি। বন্ধ চা বাগান খোলার আশ্বাস দেন তিনি। শ্রমিকদের ২০ শতাংশ বোনাস পাইয়ে দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। এছাড়াও টোটো পাড়ায় ১২০০ বাড়ি তৈরি করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বন্ধ চা বাগান খুলব, কোনও কথা ভুলিনি। চা বাগানের শ্রমিকদের ২০ শতাংশ বোনাস পাইয়ে দেব।” মুখ্যমন্ত্রী জানান, আগামী ২ অক্টোবর ফের তিনি উত্তরবঙ্গে আসবেন। বক্সারে রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *