মালদা মেডিক্যালে বাথরুমের বেহাল দশা দেখে ক্ষোভ, সাফাই অভিযান স্থগিত বিজেপির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা কেন বাথরুমে যায়না সেটা আজ দেখলাম।রন্ধ্রে রন্ধ্রে নোংরা ভরতি আছে। কাজের জিনিস ভেঙে পড়ে আছে। ফলে বাথরুমের ভেতরে যে কাজ করার কথা তা বাইরে চলে আসছে। ফলে বোঝা যাচ্ছে আগের সরকারের আমলে কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত সংস্থা কাজ না করেই টাকা নিতেন। যার পরিমাণ আজ স্বচক্ষে দেখলেন। দলের পক্ষ থেকে সাফাই করতে এসেও অভিযান করতে পারলেন না। কারণ পেশাদার সুইপার ছাড়া কেউ এই কাজ করতে পারবেন না। তাই হাসপাতাল কর্তৃপক্ষকে বলে গেলেন চার-পাঁচদিনের স্পেশাল ড্রাইভ চালিয়ে হাসপাতালকে সাফ সুতরো করতে হবে। নচেৎ, এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা নালিশ জানাবেন-বুধবার মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে সেবা সংকল্প অভিযান চালাতে গিয়ে কার্যত এমনটাই বললেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনাদিনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে ১৭ই সেপ্টেম্বর থেকে আগামী ১৮ই অক্টোবর পর্যন্ত সেবা সংকল্প অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই বুধবার বিজেপি নেতাকর্মীরা মিলে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে সাফাই অভিযান কর্মসূচি পালন করতে যান। উপস্থিত ছিলেন বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, সহ সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, বিজেপি নেতা বিষ্ণুপদ রায় সহ অন্যান্যরা।এদিন তারা সকলে মিলে সাফাই অভিযানের জন্য হাসপাতালে গেলেও, সাফাই করতে না পেরে ফিরে যান। কারণ তারা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রোগীদের ওয়ার্ডের বাথরুমে ঢোকা মাত্রই তাদের চোখ কপাপে ওঠে। লক্ষ্য করেন বাথরুমে চরম অস্বাস্থ্যকর পরিবেশ। নাকে রুমাল চাপা দিয়েও বাথরুমে ঢোকা দুষ্কর হয়ে পড়ছে। দুর্গন্ধে টেকা দায় হুএ পড়ছে। যা দেখে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি সাফাই অভিযান স্থগিত করেন এবং গোটা ঘটনায় তিনি রীতিমতো চরম ক্ষোভ প্রকাশ করেন। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষকে চার-পাঁচদিনের স্পেশাল ড্রাইভচালিয়ে গোটা হাসপাতালে সাফ সুতরো করার কথা জানান। নচেৎ এই বিষয়ে আগামী দিনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নালিশ জানানোর হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *