
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- এনসিসির এডিজি মেজর জেনারেল অমর পাল সিং চাহাল সেনা পদকপ্রাপ্ত (সেনা মেডেল) বৃহস্পতিবার পতিরামের যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজ পরিদর্শন করেন। তাঁকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে চা-চক্রেও অংশ নেন অতিথিরা। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা কলেজের জিবি প্রেসিডেন্ট বুধরাই টুডু। ছিলেন ‘মিঠি মিঠি’ ও ‘মিশন টেন মিলিয়ন প্ল্যান্টস’-এর প্রতিষ্ঠাতা সঞ্জয় জয় সিং, ৭ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসির অফিশিয়েটিং সিইও এম. এম. কাদরি-সহ বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও এএনওরা। কলেজের অধ্যক্ষ সন্তু চক্রবর্তী ও এএনও লেফটেন্যান্ট সমীরণ সাহার উদ্যোগে অতিথিদের বরণ করা হয়। বক্তব্যে এনসিসির গুরুত্বের পাশাপাশি পরিবেশ রক্ষায় গাছ লাগানোর প্রয়োজনীয়তার বার্তাও দেওয়া হয়।












Leave a Reply