
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারী দক্ষিণ কলকাতায় একটি কালীপুজোর মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে দাবি করেছেন, বাজি ফাটালে রোগবালাই সেরে যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্তব্যের প্রসঙ্গ টেনে বিধায়ক বলেন, কালীপুজো হবে, বাজিও ফাটবে। তবে বাজি ফাটানোর ক্ষেত্রে প্রশাসনের নির্দেশ মেনে চলতে হবে। “কালীপুজো হবে, বাজিও ফাটবে। আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী বলেছেন, কালীপুজো হবে, বাজি হবে। কিন্তু প্রশাসন যে নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী বাজি ফাটাতে হবে,” বলেন বিধায়ক।
বাজি ফাটালে রোগ সেরে যেতে পারে বলেও দাবি করেন তিনি।
“আপনারা দেখবেন, বাজি ফাটালে অনেক রোগ সেরে যায়,” বলেন বিধায়ক।












Leave a Reply