৩১ বছরে দিশারী ক্লাবের কালীপুজো, ‘মাটির ঘরে মা’ থিমে বাংলার শিল্প-সংস্কৃতির অনন্য উপস্থাপনা।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— ৩১তম বর্ষে পদার্পণ করল ইংরেজবাজার শহরের আইটিআই মোড় সংলগ্ন বিদ্যাসাগর এভিনিউয়ের দিশারী ক্লাবের কালীপুজো। এবছর তাদের থিম ‘মাটির ঘরে মা’। মণ্ডপে বাংলার শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি মডেলের মাধ্যমে দক্ষযজ্ঞের কাহিনি লাইভ শোয়ের আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। যা দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ।
শনিবার রাতে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পুজোর উদ্বোধন করেন বিধানসভার মুখ্য সচেতক তথা ইংরেজবাজারের পুরপ্রধান অম্লান ভাদুড়ি। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়ালা, ক্লাব সম্পাদক তথা কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ, পলি সরকার , উদয় চৌধুরী, পূজা দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তি ও ক্লাব কর্মকর্তারা। বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম দিশারী ক্লাবের এই পুজো। অভিনব থিম ও মণ্ডপসজ্জা দর্শকদের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। উদ্বোধনের বিশেষ দিনে ক্ষুদে শিশুদের সহ বালক বালিকাদের দিয়ে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *