মানবিক উদ্যোগে ২২ জন মহিলার পাশে কলকাতা মেট্রোপলিস অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: মানবিক উদ্যোগের নজির গড়ল কলকাতা মেট্রোপলিস অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স (KMAP)। সংস্থার জেনারেল সেক্রেটারি ডা. রজত শুভ্র সেনের উদ্যোগে আজ বিজয়গড়ে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণ দপ্তরের গৃহহীন আশ্রয় প্রকল্পে আশ্রিত ২২ জন মহিলার হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

এই উদ্যোগে তাঁদের জন্য পোশাক, খাসির মাংস, পাবদা মাছ, মুদিখানার প্রয়োজনীয় সামগ্রী এবং মিষ্টি দেওয়া হয়। উৎসবের আবহে এই উপহার পেয়ে উপকৃত হন আশ্রয়কেন্দ্রের আবাসিক মহিলারা।

সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। KMAP-এর চিকিৎসকদের এই মানবিক প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *