সন্তানকে জালমুক্ত করতে মা বানর দিশেহারা, অবশেষে সন্তান ফিরে পেয়ে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- জালে পেঁচিয়ে আটকে গিয়েছিল তিন মাসের একটা ছোট্ট বানর শাবক । আর সেই শাবকটিকে জাল থেকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা করেছিল অন্য বড় বাঁদর গুলো। আর তাতে আরো বেশি করে পেচিয়ে যায় ছোট্ট বানরটি। অবশেষে কিছু পশুপ্রেমী ব্যক্তি খবর পেয়ে জাল কেটে বাচ্চা বানর টিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়। আর মা বাঁদরটিও সন্তানকে পেয়ে স্বস্তি ফিরে পেল।
সন্তানকে ফিরে পাওয়ার মায়ের সেই আকুতি বোঝা গিয়েছে।মেদিনীপুর শহরের ছোট বাজার এলাকার ঘটনা। মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় বানরের দল, কিংবা একটি দুটি বানর বিভিন্ন জায়গায় দেখাযায় । এ বাড়ি ওবাড়ির ছাদে লাফিয়ে বেড়ায়। এক গৃহস্থের বাড়ির ছাদে গাছ গাছালি রক্ষার করার জন্য জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল। মঙ্গলবার সেই জালে জড়িয়ে যায় একটি বানর শাবক। বানর শাবকটিকে জাল থেকে ছাড়াতে মুহূর্তে প্রচুর বানর জড়ো হয়ে যায়। শুরু হয় ছাদ জুড়ে বানরদের তাণ্ডব। বানর শাবকটি যত চিৎকার করছে বড় বানরের তাণ্ডব তত বাড়ছে। গৃহস্থের বাড়ির লোকজন এতো বানর দেখে সামনে এগোতে সাহস পায়নি। খবর দেওয়া হয় মেদিনীপুর শহরের পশুপ্রেমী দেবরাজ চক্রবর্তী, সুরজ মাইতি, সমর দাসদের। তারা এসে বানর শাবকটিকে উদ্ধার করে। তবে এই শাবকটিকে জাল থেকে ছাড়াতে উদ্ধারকারীদের কাল ঘাম ছুটে যায়। বানর শাবকটির কাছে এগোলেই অন্য বানরগুলো লাফিয়ে তেড়ে আসছে। এই পরিস্থিতিতে দু তিনজন ব্যক্তি লাঠি নিয়ে বানর পাহাড়া দিচ্ছিল,আরেকজন জাল কেটে জাল শুদ্ধ ঘরের ভিতরে নিয়ে আসে। দরজা-জানলা বন্ধ করে বানর শাবকটির গায়ে জড়িয়ে থাকা জাল কাঁচি দিয়ে কেটে জল মুক্ত করা হয়। এরপর জানালার সামনে শাবকটিকে তুলে ধরতেই মা বানর জানালার ভিতরে হাত বাড়িয়ে সন্তানকে বুকে টেনে নিল। স্বস্তি ফিরে পেল মা বানরটি। জাল মুক্ত করতে পেরে খুশি পশুপ্রেমীরাও। বানর শাবকটির উদ্ধারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াতে সবাই ধন্যবাদ জানাচ্ছে উদ্ধারকারীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *