সিঙ্গুরের বারুই পাড়াতে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী।

সিঙ্গুর, নিজস্ব সংবাদদাতা:-আলোর শহর চন্দননগর আর সেই চন্দননগর কে রীতিমতো পাল্লা দিচ্ছে সিঙ্গুর, সিঙ্গুর বিধানসভার অন্তর্গত এই বছর প্রায় রেকর্ড জগদ্ধাত্রী পূজার আয়োজন।

আজ বারুইপাড়া তরুণ সংঘের পূজা উদ্বোধনে এলেন রাজ্যের মন্ত্রী কল্যাণ চক্রবর্তী উপস্থিত ছিলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক ডাক্তার অরূপ কুমার দাস।

বারুইপাড়া তরুণ সংঘ এই বছর সপ্তম তম বর্ষে পদার্পণ করল মূলত পুজো উদ্বোধন এই সীমাবদ্ধ না থেকে তাদের উদ্যোগেই সমাজে পিছিয়ে পড়া মানুষের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র সাথে বিশেষ সক্ষম ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো হুইল চেয়ার।

পরবর্তীকালে চ্যানেল নিউজ বাংলা টিভির মুখোমুখি হয়ে মন্ত্রী কল্যাণ চক্রবর্তী জানান আমি সিঙ্গুরে পূজা উদ্বোধনের প্রথম এলাম এখানকার বিধায়ক অরূপ কুমার দাসের হাত ধরে সিঙ্গুরে শিল্প আসবে, কৃষিতে জোয়ার ঘটবে।

আর এই প্রসঙ্গে বারুইপাড়া তরুণ সংঘের ক্লাব সভাপতি প্রদ্যুৎ সাঁতরা জানান প্রত্যেক বছরই আমরা নতুন করে কিছু করার চেষ্টা করি এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের একটু সাহায্য করার জন্য আমরা এই ধরনের উদ্যোগ নিয়ে থাকি, আমাদের কাছে জগদ্ধাত্রী পুজোটা উৎসব নয় আমাদের কাছে আধ্যাত্মিকতার পিঠস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *